বসতভিটা দখল করতে হামলা: নারীসহ আহত ৫

ভোলা প্রতিনিধি | ১৩ জানুয়ারী ২০২৪, ১০:২০

বসতভিটা দখল করতে হামলা: নারীসহ আহত ৫
ভোলার দৌলতখানে বসতভিটা দখল করতে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
 
আহতরা হলেন: ছালেম(৬০) তার স্ত্রী রহিমা(৫০) মেয়ে মিনারা(৩০), নাজমা(২৫) ও নাতি মিজানুর রহমান।  আহতরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
অভিযুক্তরা হলেন: ইব্রাহীম(৪০) তার স্ত্রী নাইটু (৩০) ছেলে ইমন (১৮) মেয়ে লিমা(১৪) ও শালিকা জান্নাত(৩০)।
 
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ জয়নগর ৭ নং ওয়ার্ডের চুন্নু হাওলাদার বাড়িতে।
 
হাসপাতালে চিকিৎসাধীন ছালেম জানান, দীর্ঘ ৫০ বছর ধরে আমার বসতভিটায় স্ত্রী ও কন্যা সন্তানদের নিয়ে বসবাস করে আসছি। গত ৩ বছর যাবৎ ভাই ইব্রাহীমের সঙ্গে বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে গ্রাম্যভাবে কোন সুরাহ না হওয়ায় আদালতে মামলা দায়ের করি।
 
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পরিবারের সকল সদস্য বসতঘরে অবস্থান করছি। এসময় কোন কিছু বুঝে ওঠার আগে প্রতিপক্ষ ইব্রাহীম তার স্ত্রী নাইটু, ছেলে ইমন, মেয়ে লিমা ও শালিকা জান্নাত সহ ২০/২৫ জন অতর্কিত হামলা চালায়। এতে পরিবারের তিনি সহ পরিবারের পাঁচ সদস্য আহত হন।
 
এসময় প্রতিপক্ষ ইব্রাহীম গংরা তার বসতঘরের ভেড়া কোপান ও অসবাবপত্র ভাঙচুর করে বলে তিনি দাবি করেন। এদিকে ৯৯৯ নাইনে ফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান।
 
স্থানীয়রা জানান, এভাবে হামলা করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এবিষয়ে জানতে অভিযুক্ত ইব্রাহীমকে পাওয়া যায়নি।
 
দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল জানান, এঘটনায় ছালেম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব