দুর্গাপুরে ডিএসকের আয়োজনে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা

রাজেশ গৌড় | ২ জানুয়ারী ২০২৪, ১৫:২৭

দুর্গাপুরে ডিএসকের আয়োজনে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)'র আয়োজনে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুরে পল্লী- কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)'র সহযোগিতায় এম কে সি এম মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
 
ম্যারাথন প্রতিযোগিতায় কৈশোর কর্মসূচির  প্রায় ১০০ জন কিশোর ও কিশোরী  অংশ নেন। 
দুই ধাপে অনুষ্ঠিত হয় ম্যারাথন। মাদক ছেড়ে সুস্থ শরীর গঠনের পাশাপাশি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ম্যারাথন বলে জানিয়েছেন আয়োজকরা। এ রকম একটি আয়োজনে অংশগ্রহণ নিতে পেরে আনন্দিত অংশগ্রহণকারীরা।
 
পরে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। 
 
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, 
ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম, কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার ঘোষ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, স্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জীবন, রুহুল আমিন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা চিনু রেমা, ডিএসকের শিক্ষা সুপারভাইজার আব্দুল হান্নান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষক সাদ্দাম হোসেন, উজ্জ্বল মিয়া  প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা