নওগাঁয় নির্বাচনী সহিংসতার ঘটনায় আটক ৪

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১০

নওগাঁয় নির্বাচনী সহিংসতার ঘটনায় আটক ৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নওগাঁ-৪, মান্দা আসন এলাকার মৈনম বাজারে শনিবার দুপুর নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক মোট ৩টি মামলা করা হয়েছে।  পুলিশকে মারধর ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মান্দা থানার এস আই আশিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। 
 
এ মামলায় নৌকা প্রতিক এর প্রার্থী'র ৭ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনকে আসামী করা হয়েছে।
 
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামা তার (ট্রাক প্রতীক) এর নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন চন্দ্র বাদী হয়ে নৌকা প্রতিক এর প্রার্থীর ২৫ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরদিকে একই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ২২ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৮০-১০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন নৌকা প্রতিক এর প্রার্থীর কর্মী আব্দুল হান্নান। পৃথক মামলা হওয়ার পরই মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে নৌকা প্রার্থীর ৩ জন সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর ১জন কর্মীকে গ্রেফতার করেছেন।
 
গ্রেফতারকৃত ৪ জন হলেন: আশিক মন্ডল (২৭), সাদ্দাম হোসেন (২৮), আব্দুল হান্নান (২৬) ও আনোয়ার হোসেন (৩৮)। গ্রেফতার কৃত ৪ জনকে রবিবার ২৪ ডিসেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেছেন পুলিশ।
 
উল্লেখ্য, গত শনিবার দুপুরে নওগাঁ-৪, মান্দা আসন এলাকা তথা মান্দা উপজেলার মৈনম বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার (ট্রাক প্রতীক) এর নির্বাচনী অফিসে ও  প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিট এর ঘটনা ঘটে। ঐ হামলায় স্বতন্ত্র
প্রার্থী'র ৩ জন কর্মী-সমর্থক আহত হন। 
 
এসময় হামলাকারীদের নিবৃত্ত করতে গিয়ে মারধরের শিকার হোন ডিএসবি ওয়াচার সহ ৪ জন পুলিশ সদস্য।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর