বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বিজয় র‍্যালী

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪

বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বিজয় র‍্যালী
নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদী পৌর শহরের দত্ত পাড়া ঈদগা মাঠ থেকে বর্ণাঢ্য এই র‌্যালীটি বের করা হয়। কয়েক হাজার দলীয় সমর্থক ও অনুসারীদের অংশগ্রহনে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ আদনান সরকার ও গণ আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মোঃ সরওয়ার হোসাইন।
 
উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মোঃ মঞ্জুর, জেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, মোঃ আলী হোসেন, মুরাদ হাসান নিছার, জুয়েল মিয়া, সেলিম মিয়া, ফারুক মিয়া, ইউপি সদস্য মোঃ ফারুক মিয়া, মাসুদুর রহমান রিপন, মিলু হাসান প্রমুখ। 
 
র‍্যালী পূর্বে বক্তব্যে আশরাফ হোসেন সরকার বলেন, মহান বিজয় দিবস আমাদের ইতিহাসের গৌরবোজ্জল দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়াতে পেরেছি। তিনি আরও বলেন, নৌকার কোন বিকল্প নাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। শেখ হাসিনার কর্মী। নৌকা দল ও শেখ হাসিনার প্রতীক। নৌকা যার আমরা তার। এর কোনো বিকল্প নাই। নৌকা আছে নৌকা থাকবে। তাই আগামী ৭ জানুয়ারি নৌকাকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে হবে।
 
ব্যারিস্টার আদনান সরকার বলেন, আজকের এই বিজয় দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি। আজ থেকে ৫২ বছর আগে দেশমাতৃকার গর্বিত সন্তানেরা বুকের তাজা রক্ত বিলিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে ছিলেন। কিন্তু বিজয়ের ৫২ বছর পরও স্বাধীনতা ও দেশ বিরোধীরা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বিজয়ের দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মার্কা নৌকাকে বিজয়ী করতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর