নজরুল ইসলাম হিরো এমপি

"বুদ্ধিজীবি হত্যা ছিল বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে"

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১

"বুদ্ধিজীবি হত্যা ছিল বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে"
১৯৭১ সালের আজকের এইদিনে পাকিস্তানি দোসরা বুদ্ধিজীবিদের হত্যার নীল নকশা করেছিল বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কোনও একটি জাতিকে দাবিয়ে রাখতে হলে সে জাতিকে মেধাশূন্য করা প্রয়োজন। সে কারণেই পাকিস্তানি সেনাবাহিনীর প্রধানের পরিকল্পনায় আমাদের দেশের দোসর আল বদর, আল শামস, রাজাকারদের সহায়তায় সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক  ইঞ্জিনিয়ার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অর্থাৎ বুদ্ধিজীবিদের চিহ্নিত করে হত্যা করেছে বলে বক্তব্য মন্তব্য করেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি।
 
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সন্ধ্যায় শহরের ব্রাহ্মন্দীর শিক্ষা চত্বর এলাকায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে একেএম ফজলুল হক লিটন এর সভাপতিত্বে ও রোকন উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, আজকের এ শহীদ বুদ্ধিজীবি দিবসের দিনটি সব সময় আমার হৃদয়ে রক্তক্ষরণ করে। পাকিস্তান আমলে যখনই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করতো তখনই এ দেশের বুদ্ধিজীবিরা প্রতিবাদ করতো। এসব কারণেই ২৫ মার্চ কালরাত থেকেই বুদ্ধিজীবিদের হত্যা করা শুরু করে পাকিস্তানিরা এবং পুরো মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের ধরে ধরে হত্যা করেছে।
 
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ আদনান সরকার। 
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ছাত্তার ভূঁইয়া, রঞ্জন কুমার সাহা, রিপন সরকার, কায়কোবাদ হোসেন কানু, দীপক সাহা, এস এম কাইয়ুম প্রমুখ। 
 
এছাড়াও বক্তব্য রাখেন জেলা, শহর ও সদর থানা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাগণ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর