গোবিন্দগঞ্জে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৭

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি  | ৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮

গোবিন্দগঞ্জে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাচারকালে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী ‘তক্ষক’ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় এলাকায় একটি মাইক্রোবাস তল্লাসি করে তক্ষকটি উদ্ধার করা হয়। 
 
এসময় চালক কৌশলে পালিয়ে গেলেও পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। সেইসাথে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
 
আটককৃতরা হলেন- বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারীর সদস্য সাভারে কর্মরত ও  ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের আব্দুল বারেকের ছেলে জয়েন উদ্দীন (২৭), হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়া পাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল খালেক রতন (৪২), মাদারীপুরের রাজৈর উপজেলার বদর পাশা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে এনায়েত শেখ (৩০), ঠাকুরগাঁও এর রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের বেলাল হোসেনের ছেলে ফাইদুল ইসলাম (৩৬), ঢাকার সাভার উপজেলার কর্ণপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে লিয়াকত আলী (৫০), রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়ীয়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে জসিম উদ্দীন (৪০) এবং  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর (উত্তরপাড়া) গ্রামের শহিদুল ইসলামের ছেলে সারোয়ার (২৩)।
 
গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় বর্মা জানান,উদ্ধার হওয়া তক্ষকটি প্রায় ৮ ইঞ্চি লম্বা। ৫০ গ্রাম ওজনের তক্ষকটির আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। পাচারকারীরা শপিং ব্যাগে করে হাইস মাইক্রোবাসের সিটের নিচে লুকিয়ে রেখে পাচার করছিল।
 
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 
 
তাদেরকে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে তক্ষকটিকে গোবিন্দগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও হাইস মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব