নওগাঁয় বড় ভাইয়ের ছুঁড়ে মারা ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ৬ ডিসেম্বর ২০২৩, ২১:৪৩

নওগাঁয় বড় ভাইয়ের ছুঁড়ে মারা ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
 
নওগাঁয় বড় ভাইয়ের ছুঁড়ে মারা ইটের আঘাতে সাজু হোসেন (২৭) নামে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে । ঘটনার পর থেকে বড় ভাই হেলাল হোসেন রাজু (৩০) পলাতক রয়েছেন। 
 
মর্মান্তিক এঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার দরিয়াপুর গ্রামে। 
নিহত সাজু ঐ গ্রামের মৃত বেলালের ছেলে।
 
স্থানীয় সুত্র জানায়, বুধবার দুপুর দেরটার দিকে দু' ভাই খলিয়ানে খড়ের পালা দিচ্ছিলেন। ছোট ভাই খড়ের পালার উপরে ছিলেন । আর বড় ভাই নিচ থেকে খড় তুলে দিচ্ছিলেন । এরিমাঝে তাদের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্কবিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে রাগান্বিত হয়ে বড় ভাই নিচ থেকে ছোট ভাইকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারেন। এতে সাজু আহত হলে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
নিহত সাজু'র মামাতো ভাই রিপন হোসেন বলেন, আগেও বড় ভাই রাজু নেশার টাকার জন্য কয়েক বার ছোট ভাইকে মারধর করেছে। দ্রুত রাজুকে গ্রেফতার দাবী জানান। 
 
এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান জানান, প্রাথমিক অবস্থায় বড় ভাইয়ের ছোঁড়া ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে অন্য কোন ভাবে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।  নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে জানিয়ে তিনি আরো  জানান, ঘটনার পর থেকেই বড় ভাই পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর