দুর্গাপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাজেশ গৌড় | ১ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯

দুর্গাপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পশ্চিম তেলুঞ্জিয়া গ্রামে পরিত্যক্ত ঘরে গলায় ফাঁস নেওয়া অনিকা দেবনাথ (১৭) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। দুপুর আড়াইটা পর্যন্ত মরদেহ ওই বাড়িতেই পুলিশ হেফাজতে রয়েছে। 
 
নিহত অনিকা দেবনাথ তেলুঞ্জিয়া গ্রামের সুকুমার দেবনাথের মেয়ে। সে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
 
পরিবার সূত্রে জানা যায়,অনিকার স্কুলে পরীক্ষা চলছিল। গতকাল বৃহস্পতিবার  স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে সে। তখন স্বাভাবিকই ছিল। সন্ধ্যায় তার মা বাড়ি এসে তার খুঁজ করলে না পেয়ে আত্মীয়-স্বজনসহ এলাকার বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এরপর আজ সকালে তার মা তাদের বসত ঘরের পাশের একটি পরিত্যক্ত ঘরে খুঁজার জন্য ঢুকলে গলায় ওড়না পেছানো ঘরের আড়ায় অনিকার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে। এদিকে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে,এর আগেও এই এরকম কয়েকটি ঘটনা ঘটেছে এই বাড়িতে।
 
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের (এএসপি) আক্কাছ আলী জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর