মাদারিপুরের কালকিনিতে শেষ দিন উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ৩০ নভেম্বর ২০২৩, ২০:১৫

মাদারিপুরের কালকিনিতে শেষ দিন উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন ।
 
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া মনোনয়নপত্র দাখিল করেন।
 
আবদুস সোবহান মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য। 
 
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। 
 
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন নিতাই চক্রবর্তী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ ইকবাল হোসেন (জাকের পার্টি), নকুল কুমার বিশ্বাস (কৃষক শ্রমিক জনতালীগ), প্রবীন হালদার ( তৃনমুল বিএনপি) এবং জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেন এম এ খালেক। 
 
আগামী ৭ জানুয়ারি মাদারীপুর-৩ আসনে মোট ৩ লক্ষ ৫৮ হাজার ৩৪০ জন ভোটার ১৩৪টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব