নওগাঁয় বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২৯ নভেম্বর ২০২৩, ১৯:১৭

নওগাঁয় বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
নওগাঁর পৌর শহরের মাংসের বাজারে বেশি দামে গরুর মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
 
বুধবার দুপুরে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ জরিমানা করেন। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় এক সবজি ব্যবসায়ীকে আরও ৫শ টাকা জরিমানা করা হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক বলেন, সারাদেশে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। কিন্তু এখানে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। তাই ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বিসমিল্লাহ গোস্ত ঘরকে ১ হাজার টাকা, মিজানুর গোস্ত ঘরকে ১ হাজার টাকা, নিউজ মিট স্টোরকে ১ হাজার টাকা ও ভাই ভাই মিট স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
 
এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় কাঁচা বাজারের মতিউর সবজি ঘরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২