দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনায় আ.লীগের সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার, পাবনা | ২৯ নভেম্বর ২০২৩, ১৬:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনায় আ.লীগের সমন্বয় সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন, পাবনা-৫ (সদর) আসনের মনোনীত নৌকার মাঝি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, বেলায়েত আলী বিল্লু, উপদেষ্টা আব্দুল মতিন খান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক দলের নেতাকর্মী সহ সাধারণ কর্মীদের মাঠে নৌকার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেন নেতৃবৃন্দ। একইসাথে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের দলের দায়িত্বরত সকল কর্মী ও নেতাদের সাধারণ ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চাওয়ার কথা বলা হয়। এছাড়া  নির্বাচন পরিচালনা কমিটি করে নির্বাচনের জন্য যে সকল কাজ রয়েছে সেটি দ্রুত এগিয়ে নেয়ার জন্য পরামর্শ দেন বক্তারা।

সমন্বয় সভায় সদর আসনের ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার ১৬টি ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা