সেলফি বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ২৩ নভেম্বর ২০২৩, ১৮:৪০

সেলফি বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে হেমায়েতপুর এলাকায় কাছে আরিচামুখী লেনে এ দূর্ঘটনা ঘটে। 

নিহতের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার থানাধীন ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, নিহত নারী এপিবিএন সদস্য। তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে হাইওয়ে থানা পুলিশ। তার সাথে তার স্বামীও ছিলেন। তারা স্কুটিতে নবীনগরের দিকে যাচ্ছিলেন। তবে মোটরসাইকেল কে চালাচ্ছিল এখনো তা জানা যায়নি। প্রাথমিক ধারণা তাদের মোটরসাইকেলের পেছনে সেলফি পরিবহনের বাস ধাক্কা দিলে তারা পরে যায়। 

নিহত পুলিশ সদস্যের নাম আফসানা আক্তার । তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার আহত স্বামীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, স্বামী ও স্ত্রী দুজনে স্কুটিতে (মোটরসাইকেল) করে আরিচা মুখী সড়কে যাচ্ছিলেন। সেখানে পেছন থেকে দ্রুতগামী সেলফি পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে তারা সড়কের ছিটকে পড়েন। তখন নারী পুলিশ সদস্য সড়কেই প্রাণ হারান এবং তার স্বামী গুরুতর আহত হন। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। ঘাতক চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা