মহেশখালীতে দিন-দুপুরে যুবককে গুলি করে হত্যা

মিজবাহ উদ্দীন আরজু, মহেশখালী প্রতিনিধি | ১৬ নভেম্বর ২০২৩, ২০:৪১

প্রতীকী ছবি
ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সময়ে দ্বীপ উপজেলা মহেশখালীতে চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে সোহেল (২৪) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়াকাটা গ্রামে এঘটনা ঘটে। নিহত সোহেল (২৪) বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়াকাটা গ্রামের জনৈক ওসমান গণির পুত্র বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন সময়ে স্থানীয় চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহসান ও সোহেল গং এর মধ্যে কথা-কাটাকাটি হয়।
 
 বৃহস্পতিবার সকালে এর জের ধরে
আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ এতে সোহেল (২৪) নামে এক যুবক গুলিবৃদ্ধ হয়ে মৃত্যু হয়। নিহত সোহেলের পরিবারের দাবি- পানি খাওয়াকে কেন্দ্র করে আজ সকালে এহসানের নেতৃত্বে সোহেলের উপর বেশ কয়েকজন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে এসময় এহসানের গুলিতে সোহেল খুন হয়।
 
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, পানি খাওয়াকে কেন্দ্র করে বড় মহেশখালীতে সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এঘটনায় এখনো কেউ আটক হয়নি। জড়িতদের গ্রেফতারে মহেশখালী থানা পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর