গাজীপুরে পুড়ে ছাই হলো দুই কারখানা

আল সাদি, গাজীপুর প্রতিনিধি | ১৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৩

গাজীপুরে পুড়ে ছাই হলো দুই কারখানা

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে ছাই হলো সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স কারখানা ও কোয়ালিটি ডাইং নামের দুই কারখানা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘স্থানীয়রা ঘটনাস্থল থেকে ফোনের মাধ্যমে আগুন লাগার সংবাদ জানান। খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়। পরে আশপাশের আরও দুটি ইউনিট যোগ হয়ে আগুন নেভায়।’

স্থানীয় সুত্রে জানা গেছে, কারখানায় আগুন দেখে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় জয়দেবপুর ও সাভারসহ আশপাশের ইউনিটগুলোকে খবর দেওয়া হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে এই দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর