নালিতাবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১৪ নভেম্বর ২০২৩, ১৫:৫০

নালিতাবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ডায়াবেটিসের ঝুকিঁ জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও বিনামুল্যে নতুন ডায়াবেটিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে নালিতাবাড়ী ডায়াবেটিস হাসপাতাল থেকে র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে নালিতাবাড়ী শহরের দক্ষিন বাজারস্থ ডায়াবেটিস হাসপাতাল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিকের সঞ্চালনায় সমিতির সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম এ হাকাম হীরার সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, সহ সভাপতি সরকার গোলাম ফারুক, সদস্য জোবায়দা খাতুন , চিফ মেডিকেল অফিসার ওয়াসী খান জনি প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে নালিতাবাড়ী ডায়াবেটিস সমিতি ডায়াবেটিসের চিকিৎসা ছাড়াও দাত, চোখ, ফিজিও থেরাপীসহ বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে আসছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর