শেরপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. রাজন মিয়া, শেরপুর | ১৩ নভেম্বর ২০২৩, ১৯:১৬

শেরপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে শেরপুর পৌর শহরের শহীদ বুলবুল সড়কের উপর অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।
 
ওই সময় জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সম্রাটের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
 
ওই সময় বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরো প্রমুখ।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দে ভানুসহ,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসান,জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে সানোয়ার হোসেন সানু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন। 
 
এই উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকায় ভোট চান। তিনি শেরপুর সদর ১ আসনে নৌকার মাঝি পরিবর্তনের দাবি তুলে নিজে মনোনয়ন প্রত্যাশা করে মাননীয় প্রধানমন্ত্রী কে অনুরোধ করেছেন।
 
এ সময় শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের সর্বস্তরের  হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর