আবারো দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেল পার্কিংয়ে থাকা বাস 

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ১৩ নভেম্বর ২০২৩, ০৭:২৪

আবারো দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেল পার্কিংয়ে থাকা বাস 
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। 
 
রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। 
 
ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, রাতে বলিয়ারপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছি। দুটি ইউনিটের প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
 
ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান বলেন, বলিয়ারপুর স্ট্যান্ডে ওভারব্রীজের পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাসটি পার্কিং অবস্থায় ছিলো। কোন হতাহতের ঘটনা ঘটনি বলেও জানান তিনি।
 
উল্লেখ্য, এর আগেও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও মধুমতি মডেল টাউন এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা