নরসিংদীতে কামরুজ্জামান হত্যার মূল আসামি  আটক 

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ১১ নভেম্বর ২০২৩, ০৮:৫০

নরসিংদীতে কামরুজ্জামান হত্যার মূল আসামি  আটক 
নরসিংদী শহরের ব্রাহ্মন পাড়া এলাকায় গৃহ শিক্ষক কামরুজ্জামান হত্যাকান্ডে জড়িত মূল আসামি রবিন (২৬) কে অল্পসময়ের মধ্যে আটক ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। সে পৌর শহরের ব্রাহ্মন পাড়া এলাকার মুহাম্মাদ আলি হোসেনের ছেলে।
 
ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের ব্রাহ্মন পাড়া এলাকার গুরুদাসের বাড়ির ছাদে কামরুজ্জামান (৪৫) কে অজ্ঞাতনামা হত্যাকারী ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। এই বিষয়ে নিহতের ছোট ভাই শামসুজ্জান সোহেল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহীদুল ইসলাম সোহাগ এর তত্ত্বাবধানে উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী, আব্দুল গাফফার (পিপিএম) নাসিম, কামরুজ্জামান, কামরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে হত্যাকারীর মোবাইল ফোন, আসামির বাড়ির পাশ থেকে তার গায়ের রক্তমাখা কাপড় চোপড় উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার সাথে জড়িত রবিন কে মহিষাশুড়া থেকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
 
তিনি আরও জানান, পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিত ভাবে রবিন একাই ধারালো ছুরি দিয়ে কামরুজ্জামানকে হত্যা করে। রবিন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিও প্রদান করে বলেও তিনি জানান। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর