বঙ্গবীর কাদের সিদ্দিকী

"যে মায়ের সেবা করতে পারে না, সে কিভাবে দেশের সেবা করবে"

টাঙ্গাইল প্রতিনিধি | ১০ নভেম্বর ২০২৩, ২১:১৮

যে মায়ের সেবা করতে পারে না, সে কিভাবে দেশের সেবা করবে : বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশে আজকে স্বাধীনতা নেই। নির্বাচনে কোন দল আসুক না আসুক সেটা বিষয় নয়। সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। বিএনপি বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অংশ নিবে না। নির্বাচন চলাকালীন সময়ই নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমাদের দেশে সে অবস্থা নেই। লন্ডনে থাকে তারেক। যে সন্তান দেশে এসে মায়ের সেবা করতে পারে না, তিনি কিভাবে দেশের সাধারণ মানুষের সেবা করবে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী তিনি বলেন, ২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে। তার আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ পিটিয়ে মেরেছে। তাদের পেছনে সাধারণ মানুষ নেই।

তিনি আরও বলেন, আমি এমন দেশ চাই না। এমন দেশের জন্য আমি যুদ্ধ করেনি। যে দেশে মা বোনের ইজ্জত রক্ষা হয় না। যে দেশে সাধারণ মানুষের উপর জুলুম করা হয়। আমি এখনও বেঁচে আছি। এমন দেশ দেখতে চাই, যে দেশে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করা হয় না।

এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, কালিহাতী থেকে চলে গেছিলাম ২০১৮ সালে।  তখন যে অপমান হয়েছিলাম সেই অপমান  অন্য কেউ করার সাহস পেতো না। জিয়াউর রহমানের ছাত্রদল, একাত্তরের রাজাকাররাও আমাকে অপমান করতে সাহস পেতো না যে অপমান এই কালিহাতীতে হয়েছি। এবার এসেছি সেই অপমানকে জয় করে জবাব দিতে।

কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন  সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় প্রায় কয়েক হাজার জনগণের ঢল নামে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব