গাজীপুরে আজও শ্রমিক অসন্তোষ; ধাওয়া পাল্টা ধাওয়ায় এএসপি সহ আহত ২

আল সাদি, গাজীপুর প্রতিনিধি | ৪ নভেম্বর ২০২৩, ১২:৩৯

গাজীপুরে আজও শ্রমিক অসন্তোষ; ধাওয়া পাল্টা ধাওয়ায় এএসপি সহ আহত ২

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া এএসপি সহ ২ জন আহত রয়েছে।

আহতরা হলেন: গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্সি আসাদুজ্জামান ও ইন্সপেক্টর আব্দুল নুর।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল হক জানান, বেতন বাড়ানোর দাবীতে শ্রমিক আন্দোলনের সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পুলিশ সদস্য আহত ঘটনা নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ শনিবার ৪ নভেম্বর সকাল ১০ টায় ঢাকা - ময়মনসিংহ মহসড়কের গাজীপুর বাঘের বাজার এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা গেছে।এসময় শ্রমিকেরা সড়কে বিক্ষোভ মিছিল করেছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রমিক বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া এএসপি সহ ২ জন আহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এস এম পোশাক কারখানার সামনে আন্দোলনরত এক শ্রমিক জানান, বেতন বাড়ানোর দাবিতে এ আন্দোলন।

এদিকে, একাধিক শ্রমিক নেতা জানান বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন হওয়ার কথা নয়। এটা বহিরাগতদের কাজ।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, সকাল সড়ে ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহসড়কের বাঘের বাজার নুরজাহান হোটেলের সামনে তুলা উন্নয়ন বোর্ডের পশ্চিম পার্শে এস এম পোষাক কারখানার শ্রমিক ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, শ্রমিক বিক্ষোভ এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার সহ দুই জন পুলিশ আহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২