ফুলবাড়িয়ায় জেলহত্যা দিবসের আলোচনা সভায় এডঃ মোসলেম উদ্দিন

ময়মনসিংহ প্রতিনিধি | ৩ নভেম্বর ২০২৩, ১৮:৩৩

ফুলবাড়িয়ায় জেলহত্যা দিবসের আলোচনা সভায় এডঃ মোসলেম উদ্দিন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জেল হত্যা দিবসের আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
শুক্রবার বিকেলে উপজেলা স্থানীয় ডাক বাংলোতে জেল হত্যা দিবস আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শামসুল হক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহান জাতীয় সংসদ সদস্য আলহাজ এডঃ মোসলেম উদ্দিন।
এ-সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ মফিজ উদ্দিন মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য প্রভাষক ফারজানা শারমিন বিউটি, ইউপি চেয়ারম্যান নিশী,উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম ফারুক,আওয়ামী লীগ নেতা চঞ্চল, ওসমান গনি, মোফাজ্জল হোসেন মেম্বার,কাউন্সিলর সাকির আহমেদ খান প্রমুখ। 
 
এডভোকেট মোসলেম উদ্দিন এমপি বলেন,একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশমাতৃকার সেরা সন্তান জাতীয় এই চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মতো গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিল। ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রতি বছরের মতো জাতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতীয় চার নেতাকে।
 
তিনি আরও বলেন,জেল হত্যার পরদিন তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। তবে দীর্ঘ ২১ বছর এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জেল হত্যা মামলার প্রক্রিয়া পুনরুজ্জীবিত করে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা