ডাকাতদের ট্রলারের ফ্যান ভেঙ্গে  বিকল,  গণধোলাই দিয়ে আটক করলেন  স্থানীয়রা

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ৩ নভেম্বর ২০২৩, ১৫:৪৯

ডাকাতদের ট্রলারের ফ্যানটি ভেঙ্গে  বিকল,  গণধোলাই দিয়ে আটক করলেন  স্থানীয়রা
সাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে বালু বাহী বাল্কহেডে ডাকাতি করতে এসে নিজেদের ট্রলার বিকল হয়ে পুলিশের কাছে আটক হয়েছে তিন ডাকাত। স্থানীয়রা তাদের আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
 
এসময় তাদের কাছে থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রলার, চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার তুরাগ নদ এলাকা থেকে তাদের আটক করা হয়।  প্রাথমিকভাবে আটক ডাকাতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, গতকাল রাতে একদল ডাকাত তুরাগ নদীতে ট্রলার নিয়ে একটি বাল্কহেডে ডাকাতির উদ্দেশ্যে আসে। এসময় তারা ভুক্তভোগীদের জিম্মি করে নগদ অর্থ নিয়ে পালানোর তাদের ট্রলারের ফ্যানটি ভেঙ্গে যায়। এসময় তিন ডাকাতকে আটক করে গণধোলাই দেয় ভুক্তভোগীসহ স্থানীয়রা। তবে আরও তিন ডাকাত পালিয়ে গেছে বলে জানিয়েছে তারা।
 
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা নদীতে থাকা জেলে, বালুর ট্রলার ও নদী তীরবর্তী এলাকায় বিভিন্ন সময় ডাকাতির ঘটনার সাথে জড়িত। তাৎক্ষণিক ভাবে পাওয়া তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা