‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখলো সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২ নভেম্বর ২০২৩, ১৮:০৩

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখলো সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেছে শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের দেখার ব্যবস্থা করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান।
 
শহরের অন্তরা সিনেমা হলে সিনেমাটি শিক্ষার্থীসহ উপভোগ করেন শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রিন্সিপাল মুনীরুজ্জামান বলেন, এই সিনেমার মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন। যিনি লড়াই-সংগ্রাম আর ত্যাগের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। দেশপ্রেমের বিষয়ে জানতে হলে ‘মুজিব: একটি রূপকার’ ছবিটি সকলেরই দেখা উচিত।তবে যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল,সেই চেতনার সনদ '৭২এর সংবিধান। '৭৫ উত্তর দেশকে সাম্প্রদায়িক বানানোর জন্য সংবিধানকে সিজার করা হয়েছে।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে '৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে।
 
'মুজিব' একটি জাতির রূপকার সিনেমা শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সাংবাদিক জাফর আহমেদ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক আয়েশা বেগম প্রমুখ।
 
সিনেমা দেখা শেষে উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব