শেরপুরে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রাজন মিয়া, শেরপুর | ১ নভেম্বর ২০২৩, ১৪:২৫

শেরপুরে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির-জামাতের সমাবেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 
 
১ নভেম্বর (বুধবার) শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সকাল ১০ ঘটিকার সময়  প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
 
এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি এড. রফিকুল ইসলাম আঁধার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,শেরপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জি এম আফসার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও শাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, তালাত মাহমুদ, সঞ্জিব চন্দ্র বিল্টু, মলয় মোহন বল, আমিরুজ্জামান লেবু, জি এইচ হান্নান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, ইউসুফ আলী রবিন প্রমুখ।
 
মানববন্ধনে একাত্নতা প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. মুখলেছুর রহমান আকন্দ, সামাজিক সংগঠন জন‌উদ্দোগের জেলা সভাপতি শিক্ষাবিদ আবুল কালাম আজাদ। এছাড়াও একাত্বতা প্রকাশ করে যোগদান করেন 'আজকের তারুণ্য শেরপুর' এর নেতৃবৃন্দ এবং মানবাধিকার সংগঠন 'আমাদের আইন' এর জেলা সভাপতি নূরে আলম চঞ্চল ও সাধারণ সম্পাদক নাজমুল আলম।
 
ওই সময় বক্তাগন সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে বিএনপির সন্ত্রাসী কর্মীদের হাতে নির্যাতনে একজন সাংবাদিক নিহত ও ৪০ জনেরও অধিক সাংবাদিক গুরুতর আহত হ‌ওয়ার বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর