সাভারে পার্কিংয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন দিলো দুর্বৃত্তরা 

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ১ নভেম্বর ২০২৩, ১১:৩৬

সাভারে পার্কিংয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন দিলো দুর্বৃত্তরা 
সাভারে পার্কিংয়ে থাকা একটি দূরপাল্লার বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে গেছে বাসটি। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
 
বুধবার ভোর ৬টার দিকে হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে।
 
আটককৃতরা হলেন- আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  
 
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ভোরে বাসে অগ্নিসংযোগের খবর জানায় স্থানীয়রা। পরে দ্রুত আমাদের তিনটি ফায়ার ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পার্কিংয়ে থাকা অবস্থায় হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্ত এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 
 
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা স্পট থেকে দুইজনকে আটক করেছি। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা