নরসিংদীতে রানা মোল্লা হত্যার মামলার আসামি বল্টু গ্রেপ্তার, পিস্তল উদ্ধার 

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ১ নভেম্বর ২০২৩, ০৭:১২

নরসিংদীতে রানা মোল্লা হত্যার মামলার আসামি বল্টু গ্রেপ্তার, পিস্তল উদ্ধার 
নরসিংদী শহরের আলোচিত রানা মোল্লা হত্যা মামলার আসামী ইব্রাহিম ওরফে বল্টু ইব্রাহিম (৩০) কে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
 
বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। এসময় তার দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশি নাইন এম এম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে শহরের কাউরিয়া পাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে।  
 
ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে একদল সন্ত্রাসী গুলি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রানা মোল্লাকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর গত ২৫ অক্টোবর নিহতের স্ত্রী বাদী হয়ে নরসিংদী মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহীদুল ইসলাম সোহাগ এর তত্ত্বাবধানে দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সহযোগী আসামি সাকিব, সেতু ও লিটন নামে তিনজনকে গ্রেপ্তার করে।
 
পরে ওসি (তদন্ত) এরশাদ উল্লাহ, উপপরিদর্শক আব্দুল গাফফার, কামরুজ্জামান ও সঙ্গী ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকশ দল ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার ও হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে নরসিংদী, ঢাকা ও ব্রাহ্মবাড়িয়া জেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামোটিয়া গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি বল্টু ইব্রাহিম ওরফে বল্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশীটি পিস্তলটি ইউএমসি জুট মিলের পরিত্যক্ত কলোনির বাউন্ডির পাশে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে আসামীকে অস্ত্র মামলা দায়ের সহ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর