ফুলবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ৩০ অক্টোবর ২০২৩, ১৯:৩৯

ফাইল ছবি ল
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী মতিন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
 
রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে ইদ্রিস আলী মতি নানা যান।
 
এর আগে ওই দিন সকাল ১০ টার দিকে জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর বাজার ব্রীজপাড় এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
 
নিহত ইদ্রিস আলী মতিন ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। আহত সেলিম ও আফাজ উদ্দিনের আবু বক্কর সিদ্দিকের ভাতিজা।
 
নিহত ইদ্রিস আলী মতিনের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, রঘুনাথপুর বাজার ব্রীজপাড় এলাকায় আমার জমি আছে। ওই জমি নিয়ে আমার ভাতিজা ও ভাতিজার ঘরের নাতি শাহজাহান, রিয়াজ উদ্দিন, হেলাল উদ্দিন, আজু ব্যাপারীর সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ১০ টার দিকে শাহজাহান, রিয়াজ উদ্দিন, হেলাল উদ্দিন, আজু ব্যাপারীর ওই জমিতে জোর করে ঘর তুলতে যায়। 
 
এসময় আমার ইদ্রিস আলী মতিন এবং ভাতিজা সেলিম ও আফাজ উদ্দিন তাদের ঘর তুলতে বাধা দেয়। এনিয়ে দুইপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আমার ছেলে ইদ্রিস আলী মতিন এবং সেলিম ও আফাজ উদ্দিন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 
 
সেখানে ইদ্রিস আলী মতিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলী মতিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ইদ্রিস আলী মতিন মারা যায়।
 
এবিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা