গোবিন্দগঞ্জে এনা পরিবহনের বাস থেকে মাদকের বড় চালান উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ২৫ অক্টোবর ২০২৩, ১৯:২৭

গোবিন্দগঞ্জে এনা পরিবহনের বাস থেকে মাদকের বড় চালান উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে একটি যাত্রীবাহী নৈশকোচ থেকে ১৫ কেজি গাঁজা ও ৯১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হেলপার নয়ন মিয়াকে আটক করা হয়েছে।
 
গ্রেফতারকৃত আসামী নয়ন মিয়া পলাশবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের সৈয়দ আলী ওরফে ছইয়ব আলীর ছেলে।
(২৫ অক্টোবর) রাত পৌনে তিনটায় গোবিন্দগঞ্জ পৌরসভার 
মায়ামনি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) মধ্যরাতে উপজেলা শহরের মায়ামনি মোড়ে অবস্থান নেয় পুলিশ। এ সময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহণের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৪৫৪) থামিয়ে তল্লাশি করা হয়। পরে মালামাল রাখার লকারে মালিক ও বুকিং ট্যাগবিহীন দুটি ব্যাগ থেকে একটি ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৯১ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ এবং আরেকটি ব্যাগের ভিতর থেকে ৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 
এ সময় বুকিং ট্যাগবিহীন ব্যাগগুলোর কোন মালিককে খুঁজে পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদে কোচের হেলপার নয়ন মিয়া অবৈধ এ মাদকদ্রব্যগুলো তার নিজের বলে স্বীকার করে। অতিরিক্ত মুনাফার আশায় সে এগুলো সীমান্তবর্তী এলাকা ভুরুঙ্গামারী থেকে ঢাকায় পাচার করছিল বলেও জানান তিনি।
 
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হেলপার নয়ন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের ও তাকে আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর