বঙ্গবন্ধুর বায়োপিক 'মুজিব' দেখতে শতাধিক নেতাকর্মী নিয়ে সিনেমা হলে মোকছেদ আলম

গাজীপুর প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২৩, ১২:৫০

বঙ্গবন্ধুর বায়োপিক 'মুজিব' দেখতে শতাধিক নেতাকর্মী নিয়ে সিনেমা হলে মোকছেদ আলম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেছেন গাজীপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোকছেদ আলম। এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামিলীগের শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে ওঠা এই সিনেমাটি দেখতে গাজীপুরের ঐতিহ্যবাহী উল্কা সিনেমা হলে যান তিনি। এসময় তার সঙ্গে ছিলে নগর আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষার্থীগণ।

সিনেমাটি দেখে বেরিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোকছেদ আলম বলেন, ‘‘মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত-আপোষহীন ভূমিকা অবদানও আত্মত্যাগের অপরূপ চিত্র ফুটে উঠেছে।’

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জাতির পিতা তার জীবনের পুরো অংশ দেশমাতৃকার কল্যাণে এবং মানুষের জন্য রাজনীতি করে গেছেন। এ সিনেমার মাধ্যমে তরুণ প্রজন্ম ইতিহাসের সত্যপাঠের পাশাপাশি অজানা অনেক তথ্য জানতে পারবেন

সিনেমা শেষে বেরিয়ে তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ছবি তোলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। চলচ্চিত্রটিতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব