নরসিংদীতে পুলিশ পরিচয়ে আটক ৩

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২৩, ২০:০১

নরসিংদীতে পুলিশ পরিচয়ে আটক ৩
নরসিংদীতে পুলিশ পরিচয়ে তিন ভূয়া পুলিশকে আটক করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
আটকের বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার। 
 
আটককৃতরা হলেন, মোঃ আরিফুল ইসলাম (২৫), মোঃ দুলাল মিয়া (৩৫) ও মোঃ স্বাধীন (৩০)। এসময় তাদের কাছে থেকে ১টি প্রিমিও প্রাইভেটকার, ১টি হ্যান্ডকাফ, হ্যান্ডকাফের চাবি ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে ডিবি'র ওসি খোকন চন্দ্র সরকার জানান, সমাজের বিভিন্ন অপরাধ, অস্ত্র ও মাদক উদ্ধার, হত্যা, চুরি ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত কাজ যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ অক্টোবর) সকালে ডিবি'র একটি চৌকস দল শিবপুর উপজেলার কলেজ গেইট এলাকায় অভিযানকালে একটি প্রাইভেটকারে ভিতর ৩ জনের গতিবিধি সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞেসাবাদে তারা তাদেরকে  পুলিশ পরিচয় দেয়। পরে কর্তব্যরত ডিবির অফিসার বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানালে নিশ্চিত হয় যে তারা ভূয়া পুলিশ। পরে তাদেরকে আটক এবং থানায় মামলা দায়ের করা হয়।   
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর