নরসিংদীতে ককটেল ফাটিয়ে পালানোর সময় জামাতের ৪ নেতা আটক

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২৩, ১৯:৩৯

নরসিংদীতে ককটেল ফাটিয়ে পালানোর সময় জামাতের ৪ নেতা আটক
নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে নাশকতা ও ককটেল ফাটিয়ে পালানোর সময় জামাতের ৪ নেতাকে আটক করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। 
 
আটককৃতরা হলেন: সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের মৃত গয়েস উল্লাহ'র ছেলে দিদার হোসেন (৪০), একই ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (৪০), নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের হাজী মনিরুজ্জামান মাস্টারের ছেলে ইকবাল হোসেন (৬০), ও একই ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামের মৃত রহমত উল্লাহ'র ছেলে আবু ফারুক (৫১)।
 
এসময় তাদের কাছ থেকে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি ও বিভিন্ন সাইজের ইটের টুকরা উদ্ধার করা হয়।
 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, নরসিংদী সদর উপজেলাধীন চিনিশপুর এলাকায় জামাতের সক্রিয় সদস্য দিদার হোসেনের বাড়ীতে দেশ বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দ্যেশ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে সমবেত হয়। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নরসিংদী মডেল থানার একটি চৌকস দল জামাত নেতা দিদার হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাত-শিবিরের নেতারা পুলিশের উপর আতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে পালানো চেষ্টা করে।
 
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে জামাত-শিবিরের ৪ নেতাকে আটক করতে সক্ষম হয়। তিনিও আরও জানান, এবিষয়ে আটককৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ এবং নিয়মিত মামলা দায়ের করা হয়।  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর