গাইবান্ধায় শ্রমিকদের প্রাণের স্পন্দন বাদশা'র ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২৩, ১৫:৪৫

গাইবান্ধায় শ্রমিকদের প্রাণের স্পন্দন বাদশা'র ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশাকে কতিপয় সন্ত্রাসী কর্তৃক  পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (২২ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মানববন্ধনে অংশ নিয়েছে কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।
 
শ্রমিক নেতা জামিনুর রহমান জামিনের সঞ্চালনা ও ময়নুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আঃ কুদ্দুস চৌধুরী, ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ করিম,জেলা রিক্সা-ভ্যান শ্রমিকের সাধারণ সম্পাদক ওয়াসিম আলম, মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া,মটর শ্রমিকের সাবেক কার্যকরী সভাপতি জাহিদ হাসান বিপ্লব,মটর সাইকেল মেকানিক্স ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম,আমজাদ হোসেন প্রমুখ।
 
বক্তারা বলেন, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯ টার দিকে আমাদের শ্রমিকদের প্রাণের স্পন্দন আশরাফুল আলম বাদশার ওপর কতিপয় কিছু সন্ত্রাসী হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। 
 
গাইবান্ধা জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াসিম আলম বলেন, শ্রমিকদের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে চলেছেন বাদশা ভাই। সন্ত্রাসীরা কোন অদৃশ্য ক্ষমতাবলে তাঁর ওপর হামলা চালালো। আমরা সঠিক বিচারের দাবী জানাচ্ছি।
 
সচেতন মহল বলছেন, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা অপরিসীম। তাই সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর