শেরপুরে শারদীয় সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজন মিয়া, শেরপুর | ১৯ অক্টোবর ২০২৩, ১৯:৫০

শেরপুরে শারদীয় সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত
আগামীকাল থেকে শুরু হওয়া শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শারদীয় সম্প্রতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে শহরের নরসিংহ জিউর মন্দিরের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিন করে গোয়ালপট্টি মোড়ে এসে শেষ হয়। 
 
এ সময় শোভাযাত্রায় অংশগ্রহন করেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম)।
 
ওই সময় অন্যান্য অতিথির মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু,জেলা মহিলা আয়ামীলীগের সভাপতি সামছুন্নাহার কামাল, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশিষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কানু চন্দ চন্দ্র প্রমূখ বক্তব্য রাখেন।
 
শোভাযাত্রায় আদিবাসী কোচ সম্প্রদায়ের নৃত্য শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। এছাড়া দেবী দূর্গাসহ অন্যান্য প্রতিমার প্রতিকী প্রদর্শন করা হয়।
 
এ সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর