রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় পাবনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৩৩

রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় পাবনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রোগ মুক্তি কামনায় তার নিজ জেলা পাবনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৮ অক্টোবর) বাদ আসর পাবনা শহরের কালাচাঁদপাড়া আল-হেলাল জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদের উদ্যোগে এবং পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রকিব হাসান টিপুর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলে মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমিন। মোনাজাতে রাষ্ট্রপতি দ্রুত রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

এছাড়াও পাবনার শায়েস্তা খাঁ জামে মসজিদ, বড় বাজার মসজিদ, দিলালপুর মসজিদ, শিবরামপুর জামে মসজিদ, দক্ষিণ রাঘবপুর জামে মসজিদ,  ঘোষপাড়া মসজিদ, আরিফপুর গোরস্তান জামে মসজিদ, মাঠপাড়া জামে মসজিদ, খলিফাপট্টি জামে মসজিদসহ পাবনার অনেক মসজিদে রাষ্ট্রপতির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বুধবার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হয়। এর আগে সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি। পরে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর