কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১৭:২৪

কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২ সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় ওই দুই সাংবাদিককে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয় দায়িত্বপ্রাপ্ত এক ডাক্তার ও তার সহযোগীরা।
 
বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন- যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন চৌধুরী এবং ভিডিও সাংবাদিক কামরুল হাসান।
 
লাঞ্ছিত হওয়া সাংবাদিক রফিকুল ইসলাম খোকন চৌধুরী বলেন, কুমিল্লায় সুমাইয়া আক্তার সুমি নামে এক শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হওয়ায় সংবাদ সংগ্রহ করতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। এ সময় আমার সঙ্গে থাকার ভিডিও সাংবাদিক কামরুল হাসানকে ভিডিও ধারণ করতে বাধা দেন ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসক ডা. আবু জাফর সানি। এসময় চিকিৎসককে অনুরোধ করি, তারা যে অসহায় এক শিশুর চিকিৎসা দিচ্ছেন, তার একটু ভিডিও ধারণ করার। তাতেও বাধা দেন ডা. আবু জাফর সানি ও তার লোকজন। পরে তার লোকজনসহ ক্ষিপ্ত হয়ে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয় আমাদের।
 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বিষয়টি দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর