গাজীপুরে ড্রাম্প ট্রাকচাপায় প্রাণ গেলো ভ্যানচালকের

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৬ জুলাই ২০২৩, ১৭:৪১

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে ড্রাম্প ট্রাকের চাপায় রুবেল (৩০) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এঘটনায় চালকসহ আরও দুইজন আহত হয়েছে।

মঙ্গলবার (২৫জুলাই) বিকেল ৪টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা-জৈনাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। রুবেল নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মৃত ফজর আলীর ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন অর রশিদ জানান, নিহত রুবেল অটোরিকশা চালক। মঙ্গলবার বিকেলে রুবেল ও আহত অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে আনোয়ার অটো ভ্যানগাড়ি চালিয়ে ভাড়ায় যাচ্ছিল। এসময় নিহত রুবেল ও অজ্ঞাত ব্যক্তি ভ্যান গাড়িতে আরোহী হিসেবে বসাছিল। তাদের বহনকারী ভ্যান গাড়িটি উপজেলার টেংরা-জৈনাবাজার সড়কের পৌঁচ্ছামাত্রই একটি ড্রাম্প ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয় এবং আনোয়ার ও অজ্ঞাত আরেক ব্যক্তি আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বালু ভর্তি ড্রাম্পট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত ও আহত স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা