বগুড়ায় বাস গর্তে পড়ে নিহত ১, আহত ১৫

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ জুলাই ২০২৩, ২১:০৫

সংগৃহীত ছবি

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাস গর্তে পড়ে রোকসানা খাতুন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী।

শনিবার (২২ জুলাই) ভোরে উপজেলার বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে নুনদোহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকসানা বরিশাল নগরীর সজীব মিয়ার স্ত্রী।

বগুড়া কুন্দুরহাট হাইওয়ে থানার (ওসি) আব্বাস আলী জানান, বরিশাল থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস রংপুরে যাচ্ছিল। পথে শাজাহানপুরের নুনদোহতে অজ্ঞাত এক গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে বাসটি মহাসড়কের পাশে থাকা এক গর্তে পড়ে যায়। এতে বাসে থাকা ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষণা করেন৷

ওসি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। তিনি স্বামীর বাড়ি বরিশাল থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাবার বাড়ি যাচ্ছিলেন। এছাড়াও আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাস জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২