বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

সময় ট্রিবিউন ডেস্ক: | ১০ জুলাই ২০২৩, ০৪:০৫

সংগৃহীত ছবি

বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছ।

রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার কাছেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম কাছেমাবাদ গ্রামের আলতাফ ফকিরের স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাছেমাবাদ গ্রামের হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাস্তা পার হচ্ছিলেন রোকেয়া বেগম। এ সময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বৃদ্ধার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনার পর আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই তমাল সরকার বলেন, ঘটনার পর ঘাতক বাসটি পালিয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযোগ না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর