এক ইলিশের দাম সাত হাজার

সময় ট্রিবিউন ডেস্ক: | ৮ জুলাই ২০২৩, ০৪:৫৫

সংগৃহীত ছবি

ভোলার তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ১৫ গ্রাম ওজনের একটি ইলিশ। আর সেই মাছটি বিক্রি হয়েছে সাত হাজার ১০০ টাকায়।

শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্য ঘাটের আড়তদার তসলিম মাছটি কিনে নেন।

আড়তদার তসলিম বলেন, সকালের দিকে বদরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের জেলে রাজ্জাক মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝি ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন। এসময় তাদের জালে বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে ওই ইলিশটি উঠে আসে। দুপুরের দিকে ঘাটে নিয়ে এলে ইলিশটি নিলামে তোলা হয়। সর্বোচ্চ সাত হাজার ১০০ টাকায় আমি মাছটি কিনে নেই।

তিনি আরও বলেন, ইলিশটি বিক্রির জন্য অন্যান্য ইলিশের সঙ্গে ঝুড়িতে করে বিকেলের দিকে লঞ্চে করে ঢাকায় পাঠাই। ঢাকার বাজারে এটি সাড়ে ৭-৮ হাজার টাকা বিক্রি করতে পারবো বলে আশা করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব