জামালপুরে অস্ত্র-গুলিসহ একজন গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০৪:৫০

সংগৃহীত ছবি

জামালপুরে অস্ত্র ও গুলিসহ রশিদ মোল্লা (৪৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) রাতে পৌর শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনে রেল কলোনির ঢালাই সড়ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রশিদ মোল্লা কেরানীগঞ্জের কামরাঙ্গীচরের চাঁন মিয়া মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ।

পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ জানান, রশিদ মোল্লা একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত সে দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর সদর থানার একটি অভিযানিক দল শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনের রেলওয়ে কলোনিতে অভিযান পরিচালনা করে রশিদ মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আসামিকে সাতদিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসামির নামে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এছাড়াও বকশীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা