১৯৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০৩:৩১

সংগৃহীত ছবি

মাদক বিরোধী অভিযানে ১৯৩ কেজি গাঁজাসহ জুলফিকার ঢালী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি) ২ এর সদস্যরা। এসময় গাঁজার সাথে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নীলফামারী র‌্যাব কার্যলয়ে মিডিয়া ব্রিফ্রিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।

এর আগে বুধবার (৫ জুলাই) মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলায় গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের জুলফিকার ঢালী নিজ বাড়িতে অভিযান পরিচালানা করে র‌্যাব সদস্যরা ।

গ্রেফতার জুলফিকার (৩০) গড়েয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবু সাঈদ ঢালীর ছেলে ।

ব্রিফিংয়ে র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, বুধবার রাতের মাদক বিরোধী বিশেষ অভিযানে র‌্যার সদস্যরা একটি বড় মাদকের চালান আটক করেছে, যা সাম্প্রতিক কালে আটক করা সবচেয়ে বড় মাদকের চালান। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান অব্যহত থাকবে।

তিনি আরও বলেন, আসামি জুলফিকার ঢালী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যাবসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মাদক মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর