পুকুরে মিললো শিশুর মরদেহ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০২:১৯

ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে পুকুর থেকে মাহিম (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামে শিশুর নিজবাড়ী সংলগ্ন একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার (৫ জুলাই) বিকেলে শিশুটি খেলতে গিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফায়েজুর রহমান দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের সোয়াইফ হোসেনের ছেলে।

ওসি জানান, বুধবার বিকেলে মাহিমকে বাড়ির লোকজন বাড়িতে না পাইয়া, নিকটতম আত্মীয়-স্বজনদের বাড়ি ঘর খোঁজখবর করেন। তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে ও খোঁজাখুঁজি করে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশি এক শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে মাহিমকে ভাসতে দেখে খবর দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার কর। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ