ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০২:০১

ফাইল ছবি

বগুড়া সদরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশাচালকসহ দুইজন।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার গাবতলি-বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৬০)। তাদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- সিএনজিচালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও সিএনজিতে থাকা সেনা সদস্য পলাশ মাহামুদ (২৩)।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে সিএনজি সারিয়াকান্দিতে যাওয়ার পথে ছাতিয়ানতলায় অজ্ঞাত এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা এক নারী ও বৃদ্ধ নিহত হন। আহত অবস্থায় অটোচালক ও আরেক যাত্রী সেনা সদস্যকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক মো. শাহীনুজ্জামান আরও জানান, সিএনজি জব্দ করে স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা আছে। ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব