নিখোঁজের একদিন পর মিললো শিশুর মরদেহ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০১:৩৯

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে বাক প্রতিবন্ধী শিশু দিয়ান খানের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। দিয়ান খান উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের তানজির হায়াত খানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাক প্রতিবন্ধী শিশু দিয়ান খানের বাড়ি ও তার নানা বাড়ি একই গ্রামে। সে মঙ্গলবার বিকালে তার নানা বাড়ির পাশে মোবাইল ফোনে গেইম খেলছিল। সন্ধ্যার পর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে তাকে খুঁজতে থাকে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের ঘটনায় বুধবার দুপুরে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিকেলে নানা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাহসিন বলেন, একটি শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেল, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর