বাগেরহাটে দুই আগ্নেয়াস্ত্রসহ আটক ১

সময় ট্রিবিউন ডেস্ক: | ৫ জুলাই ২০২৩, ০২:৩০

সংগৃহীত ছবি

বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ মো. হানিফ হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশ ও সদর থানার পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যে অনুযায়ী মাছের ঘেরের বাসা থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ। মো. হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকার সরকারডাঙ্গা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু-একজন ক্রেতাকে ইতিমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর