পিক্যাপভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ জুলাই ২০২৩, ২২:১৭

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রাজারহাটে পিক্যাপভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সিরাজুল ইসলাম (৪৪) নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সিরাজুল ইসলাম উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে। আহতরা হলেন-আমিনুল ইসলাম (৪৫), সেলিনা বেগম (৩৫), সিনহা আক্তার (৮), গোলজার হোসেন (৪০), হাবিবুর রহমান(৪০), রফিকুল ইসলাম (৩২) ও আমিনুল ইসলাম(৪২)।

পুলিশ ইজিবাইক ও ঘাতক পিক্যাপ ভ্যানটিকে রাজারহাট থানায় নিয়ে আসে। কিন্তু পিক্যাপভ্যানের চালক পলাতক রয়েছে।

এলাকাবাসী ও ফায়ারসার্ভিস জানান, উলিপুর রাজারহাট সড়কের মিলের পাড় নাম এলাকায় উলিপুরগামী একটি পিক্যাপভ্যান ও রাজারহাটগামী একটি ইজি বাইকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি সড়ক থেকে নিচে গিয়ে দুমড়ে মুছড়ে পড়ে যায়।ঘটনার পর পিক্যাপভ্যানের চালক পালিয়ে যায়। এতে ইজিবাইকে যাত্রী সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান,এ ঘটনায় পিকআপভ্যান ও ইজিবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর