সাদাপাথরে পর্যটক নিখোঁজের ৪৪ ঘণ্টা পর মিললো মরদেহ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ জুলাই ২০২৩, ২২:০৫

সংগৃহীত ছবি

সিলেটের অন্যতম পর্যটনস্পট ভোলাগঞ্জ সাদাপাথরে সাঁতার কাটতে নেমে পর্যটক আব্দুস সালাম (২৩) নিখোঁজ হওয়ার ৪৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে উঠেছে। নিহত এই পর্যটক ঢাকার মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখ ভোলাগঞ্জে মরদেহটি ভেসে ওঠে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। ময়নাতদন্ত হবে না ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এনিয়ে আলোচনা চলছে।

রোববার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে সাঁতার কাটতে নেমে ধলাই নদী পারাপারের সময় নিখোঁজ হন আব্দুস সালাম। এর পর থেকে তাঁর সন্ধানে উদ্ধার কাজ শুরু করে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর