যশোরের বাজারে কমেছে কাঁচা মরিচের ঝাঁঝ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ জুলাই ২০২৩, ০০:১৯

সংগৃহীত ছবি

যশোরের বাজারে ভারতীয় কাঁচা মরিচ চলে আসায় একদিনের ব্যবধানে দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। দু’দিন আগে ৬০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম এখন ২৪০ টাকা থেকে ২৮০ টাকা।

সোমবার (৩ জুলাই) শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, ঈদের আগেও ২০০ টাকার কাঁচা মরিচ কয়েক দিনের ব্যবধানে ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়েছে। এখন ভারতীয় কাঁচা মরিচ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। দু’একদিনের মধ্যে দাম আরও কমে আসবে।

যশোরের বড়বাজারে খুচরা কাঁচা মরিচ বিক্রেতা হাসিবুর রহমান মিলন জানান, এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ৭০ টাকা দরে বিক্রি করছেন। একদিন আগেও এই কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি বিক্রি হয়েছে। দাম বেশি হওয়ায় কয়েকদিন কাঁচা মরিচ বিক্রি বন্ধ করে দিয়েছিলেন। ভারতীয় কাঁচা মরিচ আসায় আবার বিক্রি শুরু করেছেন।

আরেক বিক্রেতা আবদুল গফুর জানান, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বাজারে চলে এসেছে। একদিন আগে তিনি ৬০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছেন। এখন বিক্রি করছেন ২৪০ টাকা কেজি। ভারতীয় কাঁচা মরিচ ৬০ টাকা পোয়া হিসেবে বিক্রি করছেন। একদিন আগে ১০০ গ্রাম কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি করেছেন। তবে সেটি দেশি কাঁচা মরিচ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা