পদ্মায় ৪৭টি গরুসহ ট্রলারডুবি, নিখোঁজ ৩০

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৪ জুন ২০২৩, ২১:২০

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ৪৭টি গরুসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ৩০টি গরু নিখোঁজ রয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাগঞ্জের চৌহালী থেকে ট্রলারে করে গরুগুলো নারায়ণগঞ্জের মোগড়াপাড়া পশুর হাটে নিয়ে যাচ্ছিলেন খামারিরা। পথে কাঞ্চনপুর এলাকায় ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এসময় খামারিরা কয়েকটি গরুর রশি কেটে দিয়ে রক্ষা করে।

জমির উদ্দিন নামের এক ব্যাপারী বলেন, আটটি গরু নিয়ে হাটে যাচ্ছিলাম। নৌকা ডুবে যাওয়ার সময় মাত্র একটি গরু উদ্ধার করতে পেরেছি। বাকি সাতটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলারমালিক ফারুক হোসেন জানান, নৌকাটি কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ হয়নি। এমনকি কাঁতও হয়নি। সরাসরি ডুবে গেছে। ট্রলারের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটতে পারে।

কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান রুপক গাজী জানান, ট্রলারডুবির ঘটনায় এখনো ৩০টি গরু নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর