ফরিদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ জুন ২০২৩, ২২:৩২

ফাইল ছবি

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মিরাজ মোল্লার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম বিকালে তার সমবয়সীদের সাথে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। অন্যান্য শিশুরা বিকাল ৫টার দিকে বাড়ি ফিরলে মরিয়ম বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরিয়মের মরদেহ তার প্রতিবেশি মোছা. সরলা বরগমের পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরিয়মের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি শিশুটি খেলা করতে করতে সবার অজান্তে পানিতে পড়ে গিয়ে মারা যায়। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা